জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফুটবলের রাজা পেলে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার
ফুটবল কিংবদন্তি পেলে
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উপশমসেবা দেওয়া হচ্ছে ফুটবল কিংবদন্তি পেলেকে (৮২)। তাঁর শরীরে কেমোথেরাপি কাজ না করাতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো।
২০২২ কাতার ফিফা বিশ্বকাপের মধ্যেই ব্রাজিল থেকে আসছে এক দুঃসংবাদ। অসুস্থ কিংবদন্তি ফুটবলার পেলে। শোনা যাচ্ছে কাজ করা বন্ধ করেছে মহান ফুটবলারের অঙ্গ-প্রত্যঙ্গ। ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের উত্তেজনা ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে। ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের রাউন্ড ১৬। তবে নকআউট পর্ব শুরুর আগেই কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপের মাঝেই ব্রাজিল থেকে আসছে এক দুঃসংবাদ। এই খবর ব্রাজিলসহ ফুটবলের সকল ভক্তদের মন খারাপ করে দিয়েছে। কিংবদন্তি ফুটবলার পেলে বর্তমানে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের মতে, তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ক্যানসারের সঙ্গে লড়তে থাকা পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর অসুস্থতা কতটা জটিল, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা।
ইএসপিএন ব্রাজিল পেলের অবস্থা উদ্বেগজনক বললেও সে খবর সঠিক নয় বলে জানান পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে, তা সত্য নয়।
নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য এই কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পেলের মেয়ে কেলি নাসিমেন্তো সংবাদ মাধ্যমকে জানান।
পেলেকে “ফুটবলের রাজা” বলা হয়। তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে গণ্য করা হয়। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











